প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ২১:১৮ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ২৩:৫৭ পিএম
মেসিকে নিয়ে বার্সেলোনা ও আল-হিলাল—একের পর এক গুঞ্জনের খবরে ইন্টার মিয়ামি কিছুটা দূরেই ছিল। তবে শেষ পর্যন্ত জানা যাচ্ছে, বার্সা কিংবা সৌদি আরবের ক্লাব আল-হিলালের কোনোটাতেই যাচ্ছেন না মেসি। প্যারিস ছাড়ার পর মেসির নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। মেসির দলবদল নিয়ে এমটিই জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। যাদের মধ্যে উল্লেখযোগ্য বিবিসি, মার্কা ও এবিসি নিউজ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্লাব আল-হিলালে যেতে শেষ পর্যন্ত রাজি হননি মেসি। অন্যদিকে বার্সায় যাওয়ার ইচ্ছা থাকলেও আশানুরূপ প্রস্তাব পাননি ক্লাবের পক্ষ থেকে। তবে মেসি আরও কয়েক বছর ইউরোপীয় ক্লাব ফুটবলের হয়ে খেলতে চেয়েছিলেন। যদিও ৩৫ বছর বয়সি মেসিকে পেতে সন্তোষজনক প্রস্তাব দেয়নি ইউরোপের কোনো ক্লাব।
অন্যদিকে আল-হিলাল থেকে লোভনীয় প্রস্তাব পেলেও সেখানকার সংস্কৃতি ও লাইফস্টাইল নিয়ে আগ্রহী ছিলেন না তিনি। এসব বিবেচনায় এনে দ্বিতীয় অপশন মিয়ামিকে বেছে নিয়েছেন মেসি।
উল্লেখ্য, ২০২১ সালে বার্সা ছাড়ার পর গত দুই মৌসুম পিএসজির হয়ে মাঠ মাতিয়েছেন মেসি। যেখানে ৭৫ ম্যাচে তার গোলসংখ্যা ৩২।