× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্দিওলার ভাবনায় শুধুই চ্যাম্পিয়ন্স লিগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৪:৫৭ পিএম

গার্দিওলার ভাবনায় শুধুই চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নের খোঁজ মিলতে বাকি তিন দিন। মাঠের লড়াই শুরুর আগে জমে গেছে কথার লড়াই। ইস্তাম্বুলের টিকিট কাটা ইন্টার মিলানের অধিনায়ক লৌতারো মার্তিনেজ বলেছেন, তারাই জিতবেন। সেই কথার পাল্টাতে রীতিমত হুমকি ছুড়েছেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক ইলকে গুন্দোগান। ওদিক নেরাজ্জুরিদের কোচ পেপ গার্দিওলাকে বলছেন, বিশ্বের সেরা কোচ। কিন্তু খোদ গার্দিওলার ভাবনায় কি ইস্তাবুলের ফাইনাল?

ট্রেবল জয়ের পথে থাকা সিটিজেনদের কোচের ভাবনায় দুই বছর আগের ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ সেবার নাকের ডগা থেকে বেরিয়ে গিয়েছিল সিটির। পুরোনো স্মৃতিরোমন্থন করেছেন স্প্যানিয়ার্ড কোচ, ‘ফাইনালে থাকাটা একটা স্বপ্ন। দুই বছর আগেও আমরা এখানে ছিলাম, কিন্তু তখন পরিস্থিতি ভিন্ন ছিল। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব, কারণ আমরা জানি ফাইনাল নির্ভর করে নির্দিষ্ট ৯০ মিনিটে কেমন খেলবেন, তার ওপর। এটা ইতিহাসের বিষয় নয়।’

গার্দিওলার পরিসংখ্যান কিংবা অতীতে বিশ্বাসী নন, তিনি দেখছেন স্রেফ বর্তমান, ‘প্রতিপক্ষের চেয়ে ভালো হওয়ার জন্য ৯০ মিনিটে কী করতে হবে, সেটাই বড় বিষয়। গ্রুপ পর্ব, কোয়ার্টার-ফাইনাল, গত মৌসুম, প্রিমিয়ার লিগ বা এফএ কাপে আপনি কী করেছেন, তা কাজে আসবে না। কারণ এটি কেবলই এক ম্যাচের লড়াই।’

তুরস্কের ইস্তাম্বুলে আগামী ১০ জুনের ফাইনালে শক্তিমত্তা, পরিসংখ্যান কিংবা ধারাবাহিকতা বিবেচনা করে নিজেদের হাতেই দেখছেন গার্দিওলা। ইতালিয়ান জায়ান্টদেরও অবশ্য হারোনোর পরিকল্পনাও কষছেন, একটাই চাওয়া ‘চ্যাম্পিয়ন্স লিগ’। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা