× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গালতিয়েরকে ছেড়ে দিয়েছে পিএসজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২০:২৩ পিএম

গালতিয়েরকে ছেড়ে দিয়েছে পিএসজি

পিএসজিকে ফ্রান্সের লিগে চ্যাম্পিয়ন বানানোর পর আক্ষেপের সুরে ক্রিস্তোফ গালতিয়ের বলেছিলেন, আমি আরও সুযোগ পেতে পারি। কিন্তু ফ্রেঞ্চম্যানকে সুযোগ দেয়নি। গালতিয়েরকে ছাটাই করার ঘোষণাও দিয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি। 

লা প্যারিসিয়ান জানিয়েছে, পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, পার্ক দে প্রিন্সেসের সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে গালতিয়ের। তার জায়গায় এমবাপেদের কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ‍জুলিয়ান নাগেলসমানকে ভেবে রেখেছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন ক্লাব। জার্মান নাগেলসমানের সঙ্গে কথাও অনেক দূর এগিয়ে নিয়েছে পিএসজি।

মাউরিসিও পচেত্তিনোর বিদায়ের পর গত বছরের জুলাইয়ে দুই বছরের জন্য প্যারিসের ক্লাবে চুক্তিবদ্ধ হন সাবেক লিল ও নিস কোচ। ২০১১ সালে কাতার পিএসজির দায়িত্ব নেওয়ার পর তিনি ছিলেন ক্লাবটির সপ্তম পূর্ণকালীন কোচ। ফরাসি ডেরায় দুটি মৌসুমে লিগ শিরোপা জিতলেও পাখির চোখ করা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি গালতিয়ের। সেই কারণে পরিণতিও হয়েছে ছাটাইয়ে।

পিএসজির ৪৯ ম্যাচে ডাগআউটে ছিলেন গালতিয়ের। এর মধ্যে ৩৪টি জিতিয়েছেন। ফ্রেঞ্চম্যানের কোচিংয়ে মাত্র ৯টি ম্যাচ হেরেছে পিএসজি। বাকি ৬টি ড্র। বায়ার্ন মিউনিখের কাছে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে ছিটকে পড়ার পর অনেক বেশি সমালোচিত হয়েছিলেন গালতিয়ের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা