× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোবিদ নিয়োগ দিয়েছে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৫:৪১ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৫:৪৫ পিএম

মনোবিদ নিয়োগ দিয়েছে বিসিবি

ছুটি কাটিয়ে গত শনিবার রাতে ঢাকায় ফেরেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ঢাকায় ফেরার সময় সঙ্গে করে মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনিকে এনেছেন। বাংলাদেশে এসে গতকাল কাজ শুরু করেছেন তিনি। মাইন্ড ট্রেনারের পাশাপাশি একজন মনোবিদ নিয়োগ দিয়েছে বিসিবি।

আরও পড়ুন : সৌরভকে টয়লেটে রেখে প্র্যাঙ্ক করেছিলেন শচীন-শেবাগ

এশিয়া কাপের আগে আগামী ১১ আগস্ট বাংলাদেশে আসবেন তিনি। এর আগেই অবশ্য মাইন্ড ট্রেনার ব্রাউনি দেশ ছাড়বেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।

মাইন্ড ট্রেনার কিংবা মনোবিদ- কেউই দীর্ঘ মেয়াদে সাকিব-তামিমদের সঙ্গে কাজ করবেন না। এমনকি দুইজন দলের সঙ্গে কাজ করবেন আলাদা আলাদাভাবে। গতকাল রবিবার কাজ শুরু করা ব্রাউনি আগামী দুই সপ্তাহ বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে জালাল ইউনুস বলেন, ‘কিছুদিনের জন্য মনোবিদের সঙ্গে কাজ করবে। এখন যেটা চলছে সেটা দুই সপ্তাহের জন্য।’ 

গতকাল বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে ঘণ্টাব্যাপী ক্রিকেটারদের মানসিক শক্তি নিয়ে কাজ করেন ব্রাউনি। আগামী দুই সপ্তাহ বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত কাজ করবেন। এশিয়া কাপের আগে ব্রাউনির বদলি হিসেবে আসবেন মনোবিদ ডক্টর ফিল। 

১১ আগস্ট ফিলের বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি মূলত ক্রিকেটারদের মানসিক দিকগুলো দেখভাল করবেন। তবে খুব বেশি দিন দলের সঙ্গে কাজ করবেন না।

ঠিক কত দিন কাজ করবেন, সেটা অবশ্য নিশ্চিত নয়। স্বল্প মেয়াদে কাজ করবেন জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘মনোবিদ আসবে। সে সাইকোলজি নিয়ে কাজ করবে। সে-ও সাময়িক সময়ের জন্য কাজ করবে।’

মনোবিদ ও মাইন্ড ট্রেনার নিয়োগের ব্যাপারটি আলোর মুখ দেখার আগে দীর্ঘদিন ধরে মনোবিদ নিয়োগের ব্যাপারে আলোচনা চলছিল। কোচ হাথুরুসিংহের নিয়োগের পর চূড়ান্ত রূপ পেল। তবে দীর্ঘ মেয়াদে এগোয়নি বিসিবি।

আপাতত স্বল্প মেয়াদে কাজ করবে ক্রিকেটারদের মানসিক দিকগুলো নিয়ে। জাতীয় দলের আগে এইচপি দলের সঙ্গে মনোবিদ নিয়োগ দিয়েছে বিসিবি। চলমান এইচপি ক্যাম্পে মনোবিদ হিসেবে কাজ করছেন ডেভিড স্কট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা