× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ বেলায়ও রিয়ালকে বাঁচালেন বেনজেমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১১:১৭ এএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১২:২১ পিএম

শেষ বেলায়ও রিয়ালকে বাঁচালেন বেনজেমা

মৌসুমের শেষ ম্যাচ। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ সম্পর্ক চুকিয়ে ফেলেছেন করিম বেনজেমা। রিয়ালের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন ফরাসি তারকা। আবেগী গুটা সান্তিয়াগো বার্নাব্যু। সেই সুযোগেই রিয়ালকে হারানোর ছক কষে ফেলেছিল অ্যাথলেটিক বিলবাও। ম্যাচে এগিয়ে ছিল তারাই। তবে শেষ পর্যন্ত তা হতে দেননি করিম বেনজেমা। রিয়াল অধ্যায়ের শেষটা রাঙালেন গোল করেই। তাতেই বাঁচল রিয়াল। ড্র নিয়ে ছাড়ল মাঠ।

এদিন ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল বিলবাও। ৭২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে প্রতিপক্ষের ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে জোরালো শটে লক্ষ্য ভেদ করেন বেনজেমা। এটি ক্লাবের হয়ে তার ৩৫৪তম গোল।

গোলের পরই মাঠ ছেড়ে বেরিয়ে যান। এ সময় পুরো গ্যালারি দাঁড়িয়ে যায় বেনজেমার সম্মানে। রিয়ালের খেলোয়াড়রা বাজাতে থাকেন তালি। ম্যাচ শেষে বেনজেমাকে তুলে শূন্যে ছুড়ে উদযাপন করেন রিয়াল ফুটবলাররা। বেনজেমার পর কোনো পক্ষই আর গোল করতে না পারায় ড্রতেই শেষ হয় ম্যাচ।

বেনজেমা ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপাই উঁচিয়ে ধরেছেন। তার বিদায়ে আনচেলত্তি বলেন, ‘তার চলে যাওয়াটা সবার জন্য বিস্ময়কর ছিল। এটা ছিল শেষ মুহূর্তের সিদ্ধান্ত। গতকালও তিনি স্বাভাবিকভাবে প্রশিক্ষণ নিয়েছেন এবং আজ তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এটা বুঝি। আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে জানান তিনি চলে যাচ্ছেন। আমি এটি বুঝতে পেরেছি। এ চার বছরে তিনি আমার সঙ্গে এবং ক্লাবেও খুব ভালো করেছেন। তার জন্য আমার শুভকামনা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা