× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ০৯:৪৪ এএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ০৯:৫০ এএম

‘সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে’

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ মুশফিক হাসান। ১৩ প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ উইকেট নিয়েছেন। তাতেই প্রথমবারের মতো তার সামনে খুলেছে জাতীয় দলের দরজা। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়ার অপেক্ষায় থাকা মুশফিক উচ্ছ্বসিত। তবে পা মাটিতে রাখছেন তিনি। নিজেকে প্রমাণ করতে চান ভালো খেলে।

আরও পড়ুন : সেরা ছন্দের মুশফিক-দিপু এবার জাতীয় দলে

জাতীয় দলের পেস বোলিং ইউনিট নিয়ে এখন সব জায়গায় চলে আলোচনা। ফলে দলে ডাক পেলেও একাদশে সুযোগ পাওয়া যে কঠিন হবে সেটা মানছেন মুশফিক। একাদশে সুযোগ পাওয়া না পাওয়া নিয়ে ভাবছেন না। প্রতিদিনের বাংলাদেশকে মুশফিক বলেন, ‘দলে ডাক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করি সুযোগ পেলে ভালো করতে পারব।’ একাদশে সুযোগ পাওয়া নিয়ে বলেন, ‘সিনিয়ররা আছে। আমার লক্ষ থাকবে তাদের কাছ থেকে শেখার। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দেখা যাক কী হয়। তবে আমি সর্বাত্মক চেষ্টা করব ভালো করার।’

দলে ডাক পাওয়ায় আরেকটি বিশেষ কারণে উচ্ছ্বসিত মুশফিক। কারণটি হলো বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া। প্রতিদিনের বাংলাদেশকে মুশফিক বলেন, ‘আগে ম্যাচের মাঝে টুকটাক কাজ করেছি। এখন লম্বা সময় ওনার সঙ্গে কাজ করতে পারব। আশা করি এখন ভালো কিছু শিখতে পারব। এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো।’

জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ক্রিকেটার সবার কাছে দোয়াপ্রার্থী। বলেন, ‘সবাই দোয়া করবেন। যাতে ভালো খেলতে পারি।’ ১৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে নজরকাড়া মুশফিক সবার প্রত্যাশা পূরণ করতে পারবেন বলেও আশাবাদী। তার ভাষ্য, ‘চাপ নিচ্ছি না। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারব। সবার প্রত্যাশা পূরণ করতে পারলে সেটা আমার জন্যই ভালো। কারণ, তাতে আমার দলই উপকৃত হবে।’

দলে ডাক পাওয়ার পর এখনও সিনিয়রদের সঙ্গে কথা হয়নি মুশফিকের। তবে তাদের সঙ্গে আগে কথা হয়েছে। তারা তখনই আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এই নিয়ে বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এখনও কথা হয়নি। পরে হয়তো হবে। তাসকিন ভাই, খালেদ ভাই, ইবাদত ভাইদের সঙ্গে আগে কথা হয়েছে। তাদের পরামর্শ মানার চেষ্টা করি সব সময়। এখন একসঙ্গে থাকলে হয়তো আরও অনেক কিছু শিখতে পারব। দলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা