× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিপদে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৯:৫২ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৯:৫৩ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিপদে অস্ট্রেলিয়া

মাত্র দু’দিন পরই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ফাইনালে পা রাখা অস্ট্রেলিয়া ও ভারত। তবে সেই প্রস্তুতিতে খানিকটা পিছিয়েই গেল অজিরা। শেষ মুহূর্তে এসে চোটে ছিটকে গিয়েছেন দলটির তারকা পেসার জস হ্যাজলউড। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে মাইকেল নেসারকে। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি।

আগামী ৭ জুন ওভাল ফাইনালকে সামনে রেখে অস্ট্রেলিয়ার অনুশীলন ক্যাম্পে পূর্ণ রান-আপে বোলিং করেছিলেন হ্যাজলউড। কিন্তু শনিবার হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে অস্বস্তিবোধ করলে অ্যাশেজ সিরিজের কথা ভেবে তাকে বিশ্রাম দেয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘জস (হ্যাজলউড) খেলার সবুজ সংকেত দেওয়ার খুব খুবই কাছে। কিন্তু এটা তো কেবল এক ম্যাচের বিষয় নয়। পরেই নতুন সিরিজ আছে। যেহেতু সাত সপ্তাহে ছয়টি টেস্ট, আমাদের সকল পেস বোলারের সহায়তা নিতে হবে।’ 

হ্যাজেলউডের ক্ষতি পুষিয়ে নিতে অস্ট্রেলিয়া জাতীয় দলে ফেরানো হয়েছে ৩৩ বছর বয়সী পেসার মাইকেল নেসারকে। ২০২১-২২ অ্যাশেজ মৌসুমের পর ১২ মাসের বিরতি দিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন এই পেসার। তাকে নিয়ে বেইলি বলেন, ‘আমাদের পেস বোলিং ইউনিটে তাকে পাওয়া দারুণ ব্যাপার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা