× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে দর্শকের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৫:১৫ পিএম

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে দর্শকের মৃত্যু

আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের ম্যাচ চলাকালে পাবলো সেরানো (৫৩) নামে এক দর্শকের মৃত্যু হয়েছে। শনিবার রিভার প্লেট ও ডিফেন্সার ম্যাচের ঘটনা এটি। ১৪ মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, রিভারপ্লেট ও ডিফেন্সের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ চলছিল। একপর্যায়ে ম্যাচের বয়স যখন মাত্র ১৪ মিনিট, তখন গ্যালারি থেকে চিৎকার দিয়ে রেফারির দৃষ্টি আকর্ষণ করা হয়। একটু পরেই থেমে যায় ম্যাচটি। এর ১০ মিনিট ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

গণমাধ্যমের খবর, নিহত সেরানো খুব সম্ভবত গ্যালারির রেলিংয়ের পাশে বসেছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মাথা গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, এটি নেহাত একটি দূর্ঘটনা।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিরাপত্তা এজেন্সি ও ফিসক্যাল স্পেশালাইজড ইউনিট। পরিত্যক্ত হওয়া ম্যাচটি পরবর্তী ফিফা সূচির ১২-১৮ জুনের মধ্যকার যেকোনো একদিন পুনরায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা