× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৮ সাল পর্যন্ত এসি মিলানে লিও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৩:২৭ পিএম

২০২৮ সাল পর্যন্ত এসি মিলানে লিও

আগামী গ্রীষ্মে শেষ হতে যাচ্ছিল রাফায়েল লিওর চুক্তি। কিন্তু পর্তুগালের তারকা উইঙ্গারকে ছেড়ে দেয়নি এসি মিলান। বরং বেতন-বোনাস বাড়িয়ে চুক্তি নবায়ন করেছে ৫ বছরের জন্য। ২০২৮ সাল পর্যন্ত মিলানের দলটির হয়ে খেলবেন ২৩বর্ষী তারকা। 

বিবৃতিতে মিলানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ‍চুক্তির বিষয়। ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে, মূল বেতন হিসেবে লিও পাঁচ মিলিয়ন ইউরো পাবে। এবার সঙ্গে থাকবে বেশ কিছু বোনাস। তাতে সব মিলিয়ে তার বেতন নতুন চুক্তিতে গুরুত্বপূর্ণ হারে বৃদ্ধি পাবে।

লিওর রিলিজ ক্লজ ধরা হয়েছে ১৭৫ মিলিয়ন ইউরো। ২০১৯ সালে লিলি থেকে মিলানে যোগ দিয়েছিলেন। সান সিরোর ক্লাবটির হয়ে এ পর্যন্ত খেলেছেন ১৫২টি ম্যাচ। গোল করেছেন ৪১টি, এ্যাসিস্ট করেছেন ২৯টি। সদ্য গত হওয়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিও। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে এসি মিলান।

চুক্তি বাড়িয়ে নিয়ে লিও বলেছেন, ‘আমি খুব খশি। আমি এমন কিছুই (চুক্তি বাড়ানো) চাচ্ছিলাম, যা হয়ে গেছে। ভবিষৎ নিয়ে আমি আশাবাদী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা