× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও জার্মান কাপের মুকুট লাইপজিগের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১১:০৫ এএম

আবারও জার্মান কাপের মুকুট লাইপজিগের

বল দখল, আক্রমণ কিংবা গোলে শট—লাইপজিগের সমানে সমান লড়ল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। কিন্তু জয়টা তুলল অনুমিত লাইপজিগই। বার্লিনে ২-০ গোলের জয়ে টানা দ্বিতীয়বার জার্মান কাপ ঘরে তুলল মার্কো রোসের শিষ্যরা।

বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মত ক্লাবগুলো আগেই ছিটকে পড়ায় সুযোগ ছিল লাইপজিগের। সেটি হেলায় হারাননি টিমো ওয়ার্নাররা। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে শনিবার উত্তেজনাপূর্ণ ফাইনালে প্রতিপক্ষের উপর ছড়ি ঘোরাতে না পারলেও শিরোপা হাতছাড়া করেনি। ফরাসি মিডফিল্ডার এনকুনকুর পর ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোজলাই।

শিরোপার ফয়সালা হওয়ার ম্যাচে আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল দুদল। ৫৭ শতাংশ বল দখলে রেখে ৫টি শটের তিনটি গোলমুখে রেখেছিল লাইপজিগ। বিপরীতে ৫ শটের দুটি লক্ষ্যে রেখেছিল ফ্রাঙ্কফুর্ট। তবে ম্যাচের পরিসংখ্যান উত্তেজনা বিচার করতে পারছে না।

এদিন ফ্রাঙ্কফুর্টের জালে প্রথম আঘাত হানেন এনকুনকু। ২০২২ বিশ্বকাপের পর প্রথম গোল পেলেন এই ফরাসি মিডফিল্ডার। আগামী মৌসুমে চেলসির জার্সি গায়ে চাপানোর আগে এনকুনকু লাইপজিগে রঙিন অধ্যায় শেষ করলেন। এরপর ফ্রাঙ্কফুর্টের হতাশা দ্বিগুণ হয় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতেই। তাতেই শিরোপা মুকুট মাথায় নিয়ে মাঠ ছাড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা