× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টংয়ের অভিষেকে কাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ২৩:৫১ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ২৩:৫৬ পিএম

টংয়ের অভিষেকে কাণ্ড

সাদা পোশাকের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে জশ টংয়ের। লর্ডসে ৭১১ নম্বর ক্যাপটি টংয়ের মাথায় যখন জেমস অ্যান্ডারসন পরিয়ে দিচ্ছিলেন তখন বুঝি আনন্দে হাত-পা ছুড়ছিলেন টিম পাইপার।

আরও পড়ুন : এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

পাইপার টংয়ের পরিবারের কেউ নন, কোচিং বা শিক্ষক এমন কিছুও নন। কিন্তু তার খুশি হওয়ার কারণ আছে বৈকি। ইংলিশদের ক্যাপ পাওয়ায় পাইপার পেয়ে যাচ্ছেন ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ লাখ ৭০ হাজার টাকা! তা কীভাবে?

গল্পের মতো শোনালেও সত্যি। ১৪ বছর আগের এক বাজিতে অর্থগুলো পেয়েছেন ৫৬ বছর বয়সি পাইপার। তিনি টংয়ের বাবার বন্ধু। ঘটনার শুরু প্রায় এক যুগ আগে, টংয়ের বয়স তখন দশ ছাড়িয়েছে, তখনই বন্ধুর পুত্রের গুণে মুগ্ধ হয়ে পাইপার বাজি ধরেছিলেন ১০০ পাউন্ড।

বাজির দর ছিল ৫০০-১। বাজির সেই স্লিপটি একটি কাপবোর্ডে এতদিন ধরে জমিয়ে রেখেছিলেন পাইপার। এখন সেই স্লিপ হয়ে উঠেছে মহামূল্য, প্রায় কোটি টাকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা