× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়েশি মেজাজে…

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ২১:০৪ পিএম

আয়েশি মেজাজে…

পর্দা নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের। ফুটবলাররা তাই এখন আয়েশি মেজাজে। ছুটি পেয়ে খেলোয়াড়রা স্ত্রী-বান্ধবীদের নিয়ে বেরিয়ে পড়েছেন ঘুরে বেড়াতে। ব্যতিক্রম শুধু ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হ্যাম।

আরও পড়ুন - আর্জেন্টিনায় যাচ্ছেন বাংলাদেশের স্বাধীন

ম্যানচেস্টারের দুই ক্লাবই এখন এফএ কাপ ফাইনাল নিয়ে ব্যস্ত। সঙ্গে সিটির রয়েছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ভাবনা। আর ওয়েস্ট হ্যাম ইউরোপা কনফারেন্স লিগ ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করছে। বাকি ক্লাবগুলোর ফুটবলারদের এখন অখণ্ড অবসর।

আর্সেনাল ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ড ছেড়েছেন নর্থ লন্ডন। তার সফরসঙ্গী হয়েছেন প্রেমিকা হেলেন স্পিলিং। দুজনে মিলে একসঙ্গে সাইক্লিং করছেন। আর উপভোগ করছেন সূর্যস্নান। বাদ পড়ছেন না গানারদের তারকা ফুটবলার বুকায়ো সাকাও। ছুটি কাটাতে গেছেন তিনি নাইজেরিয়ার লাগোসে।

কনর গ্যালাফের গেছেন গ্রিস ভ্রমণে। পার্টনার আইনে মে-কে নিয়ে বেশ আনন্দেই সময় কাটছে তার। আর কনরের চেলসি সতীর্থ বেন চিলওয়েল চলে গেছেন স্পেনে। ইয়টিং করে সময়টা তার বেশ ভালোই কাটছে। চিলওয়েলের সঙ্গে যোগ দিয়েছেন স্টামফোর্ড ব্রিজ সতীর্থ ম্যাসন মাউন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা