× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন ওমর গুল

‘বাবর প্রভাব বিস্তারকারী অধিনায়ক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৪:০৪ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৪:৪৬ পিএম

‘বাবর প্রভাব বিস্তারকারী অধিনায়ক’

ব্যাটিংটা ঠিকঠাক হলেও অধিনায়কত্ব জুতসই হচ্ছে না বাবর আজমের। পাকিস্তানও তার কারণে জিততে পারছে না আইসিসির কোনো ট্রফি। অধিনায়ক বাবরকে নিয়ে সাবেকদের ধারণাই যেন এমন, নেতৃত্ব থেকে বাবরকে পাল্টালে পাল্টে যাবে পাকিস্তানের সাফল্যসূচক। কিন্তু এমনটি মনে করেন না ওমর গুল। সাবেকদের মন্তব্য নিয়েও ক্ষোভ পাকিস্তানের সাবেক তারকা পেসারের।

গুলের মতে, বাবর আধিপত্য বিস্তারকারী অধিনায়ক, দলের ওপর তিনি প্রভাব খাটাতে পারেন। সতীর্থদের মাঝ থেকে সেরাটাও বের করে আনার ক্ষমতা তার আছে।

আরও পড়ুন : মেসিদের দেশের ক্লাবে খেলবেন ইনিয়েস্তা!

ওমর গুল বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজের সময় বাবরকে কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। একটা বিষয় স্পষ্ট, সে প্রভাবশালী শক্তি। দলের সাফল্যের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। ব্ল্যাকক্যাপসের বিপক্ষে অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্সই প্রমাণ করে সে কর্তৃত্বের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে।’

বাবরের আধিপত্য বজায় রেখে নেতৃত্ব দেওয়া উচিত বলেও মনে করেন গুল, ‘অধিনায়ক হিসেবে যদি আধিপত্য বিস্তার করেন এবং দলের পারফরম্যান্স অসাধারণ হয়, তাহলে নিঃসন্দেহে নিজেকে একজন প্রভাববিস্তারী অধিনায়ক হিসেবে বিবেচনা করবেন। বাবর দলকে নেতৃত্ব দিলে তার সেই আধিপত্য বজায় রাখা উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা