× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

হ্যাজলউডের অনুপ্রেরণা কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ২৩:৫৪ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ২৩:৫৮ পিএম

হ্যাজলউডের অনুপ্রেরণা কোহলি

সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারত-অস্ট্রেলিয়ার জমজমাট লড়াই উপভোগের জন্য ৭ জুন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ক্রিকেট অনুরাগীদের।

আরও পড়ুন : শেখ জামালকে হারিয়ে কষ্ট কমাল আবাহনী

তার আগে নিজেদের ঝালাই করে নিচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। চলছে এখন শেষ সময়ের প্রস্তুতি। আর ভক্ত-সমর্থকরা ব্যস্ত শিরোপানির্ধারণী ম্যাচের নানা বিষয়ে বিতর্কের ঝড় তুলতে।

কয়েক দিন আগে যারা ছিলেন সতীর্থ। ফাইনাল খেলতে মাঠে নামার আগে এখন তারা প্রতিপক্ষ। বিরাট কোহলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছেন জশ হ্যাজলউড।

টেস্টের সবচেয়ে মর্যাদাকর এ লড়াইয়ে অস্ট্রেলিয়ান এ পেসারের অনুপ্রেরণা কিন্তু প্রতিপক্ষ দলের সুপারস্টার কোহলি। আইপিএলে খেলে কোহলিকে ভালো লাগার আঁচটা হয়তো এখনও ভুলতে পারেননি হ্যাজলউড।

কোহলির পরিশ্রম, চমৎকার ব্যাটিং-ফিল্ডিং আর ফিটনেসে যারপরনাই মুগ্ধ হ্যাজলউড। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অজি তারকা বলেন, ‘পরিশ্রমই বিরাটের সাফল্যের মূল। যার রয়েছে দুরন্ত ফিটনেস। মোহনীয় ব্যাটিং-ফিল্ডিং তো রয়েছেই। তার কঠোর অনুশীলনে দলের বাকিরাও জুগিয়ে নেয় শক্তি। তার পরিশ্রম দেখে অন্যরাও নিজেদের উন্নতি করার চেষ্টা করে। দলের সবাই তার অনুসারী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা