× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাফেজ তাকরিমের প্রশংসা করে মুশফিকের স্ট্যাটাস

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৬ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করা হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সোস্যাল মিডিয়া সরব ছিলো বুধবার থেকেই। 

অনেকেই তাদের পোস্টে করছিলেন এই ক্ষুদে হাফেজের প্রশংসা, কেউবা আবার করছিলেন আক্ষেপ। 

আক্ষেপের কারণ হলো তাকরিমকে ভালভাবে সংবর্দ্ধনা দেওয়া হয়নি দেশে ফেরার পর। 

এদিকে খবর জানার পর থেকেই বিশ্বজয়ী তাকরিমকে অভিবাদন জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকরিমকে অভিনন্দন জানানো হচ্ছে।

অনেকের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমও তাকরিমকে অভিনন্দন জানাতে ভোলেননি।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তাকরিমকে অভিবাদন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।


ক্রেস্ট হাতে তাকরিমের ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন—‘মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোটভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করো।’ 

মুশফিকের সেই পোস্ট মনে ধরেছে তার ভক্ত-অনুরাগীদের। পোস্টের পর মাত্র ১ ঘণ্টায় রিঅ্যাক্ট সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়িয়ে গেছে। 

৮২৬ শেয়ারসহ পোস্টের তলায় মন্তব্য জমা পড়েছে ৭ হাজার ৩০০-এর বেশি।

সেসব মন্তব্যেও তাকরিমকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। 

এদিকে বৃহস্পতিবার রাত ২টায় সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাফেজ তাররিম। 

এ সময় বিমানবন্দর গেটে এ খুদে হাফেজকে শুভেচ্ছা জানান তার মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।  বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

প্রবা/জিজি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা