× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি তো রিয়াল মাদ্রিদেই আছি: বেনজেমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৬:৩৮ পিএম

আমি তো রিয়াল মাদ্রিদেই আছি: বেনজেমা

কদিন ধরে ইউরোপিয়ান গনমাধ্যমে জোর গুঞ্জন ছিল বার্নাব্যু ছাড়ছেন করিম বেনজেমা। সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল বেনজেমা পাড়ি জমাবেন সৌদি আরবে। এমন উড়ো খবর অবশ্য নিজেই উড়িয়ে দিয়েছেন বেনজেমা নিজেই। রিয়ালের তারকা ফরোয়ার্ড দৃপ্ত কণ্ঠে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদেই থাকছেন।

মাদ্রিদে বৃহস্পতিবার স্প্যানিশ স্পোর্টস পাবলিকেশনের আয়োজনে ‘মার্কা লেজেন্ড প্রাইজ’ সম্মানে ভূষিত করা হয় বেনজেমাকে। অনুষ্ঠানে সৌদি প্রো লিগে যাওয়ার জোর গুঞ্জনের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি, জানিয়েছেন আগামী মৌসুমেও মাদ্রিদে থাকার পরিকল্পনা।

ইউরোপীয় মিডিয়ায় খবর ছিল, পরের মৌসুমে বেনজেমা সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে খেলার জন্য মনস্থির করেছেন। এর আগে স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছিল, বেনজেমাকে ৪০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছে প্রো লিগের একটি ক্লাব। চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে তিনি সৌদির বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার অধীনে শুভেচ্ছা দূত হিসেবেও ভূমিকা রাখবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা