× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রডের ফাইফার, বাজবল জাদুতে ক্রলি-ডাকেটের ফিফটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ০২:২৭ এএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১১:৪২ এএম

ব্রডের ফাইফার, বাজবল জাদুতে ক্রলি-ডাকেটের ফিফটি

বয়স ৩৭ হতে চলল। কিন্তু স্টুয়ার্ট ব্রডের পেস আক্রমণের ধারটা একটুও কমেনি। এই বয়সে লর্ডসে একাই ধসিয়ে দিলেন আয়ারল্যান্ডকে। একাই ৫ উইকেট তুলে নিয়ে আইরিশদের গুটিয়ে দিলেন ১৭২ রানে।

ওপেনার জেমস ম্যাককালাম ৩৬, কার্টিস ক্যাম্পার ৩৩ ও পল স্টার্লিং করেন ৩০ রান। ৫৬.২ ওভারে পুরো দল মিলিয়ে গড়েছে ১৭২ রান। জ্যাক লিচের ৩ উইকেটের সঙ্গে ২ উইকেট নেন ম্যাথু পটস।

বোলিংয়ে দাপট দেখানোর পর ব্যাটিংয়ে ইংল্যান্ড দেখিয়েছে বাজবলের তেজ। জ্যাক ক্রলি ও বেন ডাকেটের ফিফটিতে বড় সংগ্রহের পথে হাঁটছেন ইংলিশরা। ঝোড়ো ব্যাটিংয়ে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ২৫ ওভারে ১৫২ রান তুলে ফেলেছেন স্বাগতিকরা। ইংলিশরা এখন মাত্র ২০ রানে পিছিয়ে।

৪৫ বলে ৫৬ রান করে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটার ক্রলি। ৭১ বলে ৬০ রান নিয়ে এখনও ক্রিজে আছেন ডাকেট। ২৯ রান নিয়ে ডাকেটকে সঙ্গ দিচ্ছেন অলি পোপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা