× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরব যাচ্ছেন বেনজেমাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ০০:০৪ এএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১১:৩৪ এএম

সৌদি আরব যাচ্ছেন বেনজেমাও

ক্রিশ্চিয়ানো রোনালদো আগেই সৌদি আরবে ঘাঁটি গেড়েছেন। খেলছেন আল নাসরের হয়ে। লিওনেল মেসিও আছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমানোর পথে।

তাদের দেখানো পথে হাঁটতে যাচ্ছেন এবার করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ ছেড়ে ফরাসি এই তারকা স্ট্রাইকার নাম লেখাতে যাচ্ছেন সৌদি ক্লাব আল ইত্তিহাদে। ফরাসি সংবাদমাধ্যম ফুত মেরকাতো দিয়েছে খবরটি।

সৌদি ক্লাবটি থেকে বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েছেন বেনজেমা। দুই বছরের জন্য রিয়াল মাদ্রিদের এই সুপারস্টারকে ৪০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবটি।

সৌদি আরব ২০৩০ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক হতে ইচ্ছুক। সেই মিশনের প্রচারণার অংশ হিসেবেও ফরাসি স্ট্রাইকারকে চায় দেশটি। বেনজেমাকে দেওয়া হয়েছে বিশ্বকাপ বিডের শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব।

চলতি গ্রীষ্মেই সৌদি আরবে যাচ্ছেন বেনজেমা। সে কথা রিয়াল মাদ্রিদকে বলে দিয়েছেন তিনি। এ কারণে সান্টিয়াগো বার্নাব্যুতে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না আর। ফ্রি এজেন্ট হিসেবে আল ইত্তিহাদে যাচ্ছেন বেনজেমা। সংবাদ সম্মেলন করে পুরো ব্যাপারটা পরিষ্কার করার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা