× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ প্রচেষ্টার ফল, বলছেন জেসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ২০:৩২ পিএম

যৌথ প্রচেষ্টার ফল, বলছেন জেসি

দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিদেশে আম্পায়ারিং করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। আসন্ন নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। সুযোগ পাওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, আম্পায়ারিংয়ের সুযোগ পাওয়াকে দেখছেন যৌথ প্রচেষ্টার ফল হিসেবে।

গত বছর সিলেটে বসেছিল নারী এশিয়া কাপের আসর। পুরো টুর্নামেন্টেই ছিলেন নারী আম্পায়ার। বাংলাদেশে টুর্নামেন্ট হলেও ছিল না কোনো বাংলাদেশি নারী আম্পায়ার। এরপর থেকেই বেড়েছে বিসিবির তোড়জোড়। বেশি বেশি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন জেসি। তাতেই ইমার্জিং টিম এশিয়া কাপে দায়িত্ব পেয়েছেন। সুযোগ পাওয়াটাকে পুরোপুরিই দেখছেন বিসিবি ও তার যৌথ প্রচেষ্টার ফল হিসেবে।

এই নিয়ে তিনি বলেন, ‘এশিয়া কাপ বাংলাদেশে হলো, বিসিবিও মিস করেছে এবং আমরাও মিস করেছি যে আমাদের কোনো নারী আম্পায়ার নেই। সেখান থেকেই আমাদের লক্ষ্য ছিল আমরা যে কঠোর পরিশ্রম করি এবং এখানে আসতে পারি। বিসিবিও আমাদের তৈরি করেছে। বিসিবি এবং আমাদের যৌথ প্রচেষ্টার ফল এই এশিয়া কাপটায় যাচ্ছি।’ এশিয়া কাপে দায়িত্ব পাওয়াকে নিজের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন জেসি, ‘সবকিছু মিলিয়ে এই সুযোগটা এসেছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া।’

এশিয়া কাপে যাওয়ার আগে বিসিবি আম্পায়ারিং বিভাগের সহায়তায় নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন জেসি। এই নিয়ে তিনি বলেন, ‘আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাদের নিয়মিত ক্লাস করানো হচ্ছে। এখনও আমাকে নিয়মিত ক্লাস করানো হচ্ছে। ক্রিকেটের আইন নিয়ে, টিভি আম্পায়ারিংয়ের কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে। যেটা আমাদের আগে কোনো অভিজ্ঞতা নেই। যেটা এশিয়া কাপে গিয়ে আমাদের করতে হবে। এই ক্লাসগুলো এখনও করছি।’

আগামী ১০ জুন থেকে হংকংয়ে বসবে নারী ইমার্জিং এশিয়া কাপের আসর। ওই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন জেসি। আগামী ৮ জুন হংকংয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা