প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৭:০৩ পিএম
সৌদি প্রো লিগ জয়ের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। লিগের শেষ ছিল কেবলই আনুষ্ঠানিকতা। সেই ম্যাচ আল নাসর জয় দিয়ে শেষ করলেও মাঠে ছিলেন না সিআর সেভেন।
ব্রাজিলিয়ান স্ট্রাইকার আন্দেরসন তালিসকার জোড়া গোলের নৈপুণ্যে প্রতিপক্ষ আল ফাতেহকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর।
ঘরের মাঠে বুধবার রাতে খেলার শুরুর চার মিনিটের মাথায় আল নাসরকে এগিয়ে দেন তালিসকা। বিরতির পর তালিসকাই গোল ব্যবধান করেন দ্বিগুণ। পরে ২৯ বছর বয়সের এ ব্রাজিলিয়ান ফুটবলার অ্যাসিস্ট করেন সতীর্থের গোলে। তার কাছ থেকে পাস পেয়ে দলকে তৃতীয় গোল উপহার দেন মোহাম্মদ মারওয়ান।
লিগের আগে হাতছাড়া হয়েছে অন্য সব শিরোপাও। এ কারণে সৌদিতে অভিষেক মৌসুমটা শিরোপাহীন কাটল রোনালদোর। ট্রফিহীন এক মৌসুম কাটল ক্লাব আল নাসরেরও।