× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও রান পাহাড়ে চাপা এ দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৫:৫৯ পিএম

আবারও রান পাহাড়ে চাপা এ দল

প্রথম ম্যাচে হারের মুখ থেকে ড্র, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এ দল হেরেই বসেছিল উইন্ডিজের কাছে। পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে, তাতে তৃতীয় চার দিনের ম্যাচেও হারই বুঝি নিয়তি হতে যাচ্ছে বাংলাদেশের। তৃতীয় দিন চলছে ম্যাচের, তাতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে থাকা উইন্ডিজ লিড নিয়ে ফেলেছে ৪০০’র ও বেশি রানের। হার এড়াতে তাই শেষ দিনে বাংলাদেশকে অলৌকিক কিছুই করতে হবে।

 তৃতীয় ম্যাচে একাদশে আনা হয়েছিল পাঁচ পরিবর্তন। তবে তাতেও ব্যাটিং ব্যর্থতার বাস্তবতাটা বদলায়নি বাংলাদেশের। প্রথম ইনিংসে উইন্ডিজের ৪৪৫ রানের জবাবে গতকাল দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছিল ১৫৭ রান তুলে, ৭ উইকেট চলে গিয়েছিল তাতেই। তৃতীয় দিনে স্বাগতিকরা খেলতে পারল মোটে ৯ ওভারের মতো। ২০৫ রানে শেষ হয় ইনিংস।

উইন্ডিজ ফলো অন করায়নি সাইফ হাসানের দলকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারীরা ব্যাট চালিয়েছে অনেকটা ওয়ানডে মেজাজেই। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত খেলেছে ৫২ ওভার, তুলে ফেলেছে ১৯৯ রান। তাতে তাদের লিডটা গিয়ে দাঁড়িয়েছে ৪৩৯ রানে। 

সিরিজে বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে, তাতে আরও একটা বড় হার চোখ রাঙানি দিচ্ছে দলকে। উইন্ডিজ যেখানেই থামুক, শেষ দিনে যে বাংলাদেশ নামবে ড্রয়ে চোখ রেখেই, তা আর বলতে, শেষ এক দিনে সাড়ে চারশ রান তাড়া করে জেতা যে মোটেও সহজ কিছু নয়! তবে ড্রটাও যদি করতে হয়, বাংলাদেশকে দিতে হবে সিরিজের সেরা ব্যাটিং পারফর্ম্যান্সটা। তবে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, তেমনটা না হওয়ারই সম্ভাবনা বেশি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা