× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেভিয়ার ঘরে ইউরোপার সপ্তম ট্রফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৩:০৯ পিএম

সেভিয়ার ঘরে ইউরোপার সপ্তম ট্রফি

ফের ইউরোপা লিগ ট্রফি জিতে আনন্দ-উৎসবে মাতল সেভিয়া। হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় বুধবার রাতে শিরোপা ভাগ্য আরও একবার কথা বলল তাদের হয়ে। স্প্যানিশ ক্লাবটির ঘরে উঠল সপ্তম শিরোপা।

পাওলো দিবালার গোলে প্রথমে লিড নিয়েছিল এএস রোমা। প্রথমার্ধ শেষ করে কোচ হোসে মরিনহোর দল এগিয়ে থেকেই। স্বাভাবিকভাবেই ইতালিয়ান ক্লাবটি বুনতে থাকে শিরোপা জয়ের স্বপ্ন। 

কিন্তু বিরতির পর দশ মিনিটের মাথায় ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়। রোমার রক্ষণভাগের তারকা জিয়ানলুকা মানচিনি সেভ করতে গিয়ে ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে দেন। মূলত এখানেই শেষ হয়ে রোমার সব আশা। 

নির্ধারিত ৯০ মিনিটে হয়নি আর কোনো গোল। অতিরিক্ত সময়েও ম্যাচ থেকে যায় ১-১ গোলে সমতা। 

ফলে ইউরোপা লিগের ফাইনালের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটের রোমাঞ্চ শেষে ৪-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সেভিয়া।

টাইব্রেকারে সেভিয়ার চার ফুটবলার কিক নিয়ে সবাই জালে বল জড়ান। দুরন্ত সব সেভ করে ফাইনালের নায়ক বনে যান সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো। রোমার হয়ে জালের দেখা পান কেবল ব্রায়ান ক্রিস্তান্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা