× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত বিশ্বকাপে বাবরদের অংশগ্রহণ

সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৯:৩৬ পিএম

সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে পাকিস্তান

পেন্ডুলামের মত দুলছে এশিয়া কাপের ভাগ্য। পাকিস্তানে গিয়ে ভারত খেলবে কি না, ম্যাচ পাকিস্তানে হবে নাকি নিরপেক্ষ ভেন্যুতে হবে, এমনকি আদৌ এশিয়া কাপ গড়াবে কি না—এখনও অনেক প্রশ্নের উত্তর জানা বাকি। তবে পাকিস্তান অবশ্য তাদের আগের দেওয়া হুমকিতে অনড়, ভারত যদি পাকিস্তানে না যায়, তাহলে বিশ্বকাপে পাকিস্তান ভারতে আসবে না।

পাকিস্তান তাদের জায়গায় অনড়। ভারতকে আসরে রাখতে বিশ্বকাপ বয়কটের হুমকি ছুড়েছে পাকিস্তান। এমন পরিস্থিতে ১৫ বছর পর পাকিস্তান সফর করেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সেখানে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও কথা উঠেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ জানিয়েছে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই জাতীয় ক্রিকেট দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে।

আরও পড়ুন: এশিয়া কাপ: সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

পিসিবি প্রধান নাজাম শেঠি অবশ্য বলে আসছেন, ‘আমাদের জনগণ ভারতে গিয়ে পাকিস্তান ক্রিকেট দল খেলুক সেটি চায় না, যদি না ভারত আমাদের দেশে আসে। একইসঙ্গে আমরা যেন নিজেদের অবস্থানে অটল থাকি এবং কোনোভাবেই প্রভাবিত না হই।’

পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত, অন্যদিকে পাকিস্তান চাচ্ছে নিজ দেশে এশিয়ার শ্রেষ্ঠত্ব আয়োজনের। বাগড়া দিয়ে বসে আছে ভারত। রোহিত-কোহলিদের পাকিস্তানে আনতে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পিসিবি। কিন্তু সেটাও নাকজ করে দিয়েছে ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেলের এশিয়া কাপে রাজি নয় ভারতীয় বোর্ড। ভারত চায় এশিয়া কাপ হোক একটি নিরপেক্ষ ভেন্যুতে, পাকিস্তান ও অন্য একটি দেশ মিলিয়ে দুই ধাপে নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা