× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্দিওলার ঝুলিতে সেরা কোচের ২ পুরস্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৭:৩৪ পিএম

গার্দিওলার ঝুলিতে সেরা কোচের ২ পুরস্কার

ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটিকে টানা তৃতীয় লিগ শিরোপা এনে দিয়েছেন পেপ গার্দিওলা। পেছন থেকে মূল কারিগরের কাজটা করেছেন স্প্যানিশ এই কোচ। যার কারণে জিতেছেন মাসসেরা পুরস্কার ও লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা ম্যানেজারের পুরস্কারও।

প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পাশাপাশি লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন গার্দিওলা। ইংল্যান্ডের সব ডিভিশনের কোচদের ভোটে এলএমএ বর্ষসেরা ম্যানেজারের স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি বিজয়ী নির্বাচন করা হয়। গার্দিওলা তিনবার এই পুরস্কার জিতে ডেভিড ময়েসকে স্পর্শ করেছেন। সবচেয়ে বেশি জিতেছেন স্যার ফার্গুসন (৫ বার)।

আরও পড়ুন: ‘কসোভো সার্বিয়ার হৃদয়’ লিখে বিতর্কে জোকোভিচ 

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা, ব্রাইটনের রর্বের্তো দে জার্বি, নিউক্যাসল ইউনাইটেডের এডি হাও, বার্নলির ভিনসেন্ট কোম্পানি ও প্লিমাথ আর্গাইলের কোচ স্টিভেন শুমাখারদের পেছনে ফেলে এবারের এলএমএ সেরা ম্যানেজারের লড়াইয়ে জিতেছেন গার্দিওলা।

গার্দিওলার পুরস্কার জিতে বলেছেন আগামী মৌসুমেও ফল বদলাবে না, ‘ট্রফি জিততে পারা অবিশ্বাস্য সম্মানের। বিশ্বের সেরা লিগে লড়াই করি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী মৌসুমেও একইরকম দেখা যাবে।’

প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের সম্মান এবার নিয়ে ৪ বার পেলেন এই স্প্যানিয়ার্ড। ছাড়িয়ে গেছেন আর্সেন ওয়েঙ্গার ও হোসে মরিনহোকে। তার উপরে আছেন শুধু স্যার অ্যালেক্স ফার্গুসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা