× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রেঞ্চ ওপেন

‘কসোভো সার্বিয়ার হৃদয়’ লিখে বিতর্কে জোকোভিচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৪:০৩ পিএম

‘কসোভো সার্বিয়ার হৃদয়’ লিখে বিতর্কে জোকোভিচ

রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচ জেতার পর টেলিভিশনের ক্যামেরায় কসোভো নিয়ে নিজের মতামত লিখে দেন। ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের লেখা ‘কসোভো সার্বিয়ার হৃদয়’ নিয়েই চলছে বিতর্ক।

২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীন এলাকা হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে এই অঞ্চল নিয়ে রাজনৈতিক অস্থিরতা চলছে। সম্প্রতি কসোভোয় আলবেনিয়ান মেয়র নিয়োগের পর থেকে তা বেড়ে গেছে। তার অপসারণের দাবিতে চলছে বিক্ষোভ। কসোভোতে সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় ফ্রেঞ্চ ওপেনে রাজনৈতিক বিতর্ক টেনে এনে সমালোচনার মুখে পড়েছেন নোভাক। সার্বিয়ান টেনিস তারকা কসোভোকে তার নিজ দেশ সার্বিয়ার অংশ হিসেবে মন্তব্য করেছেন।

শুভেচ্ছা বার্তা নেয়ার জন্য একটি টিভি ক্যামেরার লেন্স এগিয়ে দিলে সেখানে জোকো লিখেছেন, ‘কসোভো সার্বিয়ার হৃদয়। সহিংসতা বন্ধ করুন।’ তাতেই বিতর্কের মুখে পড়েছেন যৌথভাবে ২২ বারের রেকর্ড গ্র্যান্ড স্লাম জয়ী।

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে অ্যালেক্সান্দার কোভাচেভিচকে ৬-৩, ৬-২, ৭-৬ (৭/১) গেমে পরাজিত করেন র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা জোকোভিচ। জয়ের পর ওই মন্তব্য করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা