× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী সুপার লিগ শুরু ১০ জুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৭:০৭ পিএম

নারী সুপার লিগ শুরু ১০ জুন

ঘটা করেই জানানো হয়েছিল দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি লিগ ‘উইমেন্স সুপার লিগ’ শুরু হচ্ছে মে মাসে। তবে সে ঘোষণা বাস্তবে রূপ নেয়নি। মে গড়িয়ে যাচ্ছিল, কিন্তু নারী সুপার লিগ মাঠে গড়ানোর কোনো আভাসই মিলছিল না। অবশেষে বাফুফে জানিয়েছে, নারী সুপার লিগ শুরু হচ্ছে আগামী জুনে। ১০ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন - ফাইনাল দেখতে হেলিকপ্টারে উড়ে কুমিল্লায় সালাউদ্দিন

তবে এই টুর্নামেন্ট আপাতত ‘পরীক্ষামূলকভাবে’ আয়োজনের কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সেটা যদি সফল হয়, তাহলে ভবিষ্যতে আবারও আয়োজনের আশাবাদ জানিয়েছেন তিনি। গতকাল বাফুফে কার্যনির্বাহী কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘আগামী জুন মাসের ১০ তারিখেই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে। এরপর লিগ শুরু করা যাবে না। কারণ ফিফা উইন্ডোর বিষয় আছে। তখন বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। তাই এই সময়েই আমরা লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’

আপাতত কে স্পোর্টসের সঙ্গে বাফুফে গেছে এক বছরের চুক্তিতে। সালাউদ্দিন বলেন, ‘আমরা এক বছরের জন্য অনুমতি দিয়েছি। এটা ট্রায়াল বেসিসে করছি। যদি ভালো হয় জনপ্রিয়তা পায় তবে আমরা পরে টেন্ডার করে পাঁচ থেকে দশ বছরের জন্য দীর্ঘ সময়ের চুক্তিতে যাব।’ জানা গেছে, এবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে চারটি দল। তবে দলগুলোর নাম অবশ্য জানা যায়নি। 

এই টুর্নামেন্ট থেকে বাফুফে পাচ্ছে ২০ লাখ টাকা। সে অর্থ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দলকে দেওয়ার আশ্বাস দেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘এই লিগ আয়োজনের জন্য তারা বাফুফেকে ২০ লাখ টাকা দেবে। আমি বোর্ডকে রিকোয়েস্ট করব। এই টাকা আ-১৭ দলের মেয়েদের দিতে। কারণ তারা ভালো খেলার পর আমরা তাদের ফাইন্যানসিয়াল সপোর্ট দিতে পারিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা