× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দায়িত্বে গ্যাফানি-ইলিংওর্থ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ০০:০৩ এএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দায়িত্বে গ্যাফানি-ইলিংওর্থ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওর্থ।

আরও পড়ুন : মডেলিংয়ে সোফিয়া

ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব থাকবে ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরোর কাছে। শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা পালন করবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্ব। ২০২১ সালে ভারত ও নিউজিল্যান্ডের ফাইনালের পর আবারও কেটেলবোরো টিভি আম্পায়ারিংয়ে থাকছেন।

৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনাল। টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। অন্যদিকে প্রথমবার খেলার সুযোগ মিলেছে অস্ট্রেলিয়ার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা