প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৩ ২২:৫০ পিএম
হংকংয়ে আগামী ১০ জুন থেকে মাঠে গড়াবে নারী ইমার্জিং টিম এশিয়া কাপ। টুর্নামেন্টে শক্তিশালী দল নিয়ে যাবে বাংলাদেশ। আজ রাতে লতা মন্ডলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের নিয়ে হংকংয়ে যাবে বাংলাদেশ।
হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের পাশাপাশি অংশ নিবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক হংকং।
ইমার্জিং এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশের যেকোনো আন্তর্জাতিক দলে ফিরবেন দিলারা আক্তার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চলাকালীন তার বিরুদ্ধে উঠেছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এরপর থেকেই দলের বাইরে ছিলেন তিনি। এমনকি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও শেষ মুহূর্তে কাটা পড়ে তার নাম।
বাংলাদেশ ইমার্জিং দল
লতা মন্ডল (অধিনায়ক), সোবহানা মুস্তারি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।