× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে টস জিতে বোলিংয়ে চেন্নাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৯:৩১ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ২১:৫৯ পিএম

ফাইনালে টস জিতে বোলিংয়ে চেন্নাই

আইপিএলের ফাইনালে টস ভাগ্য কথা বলেছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির পক্ষে। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানসের বিপক্ষে টস জিতেই বোলিং বেছে নিয়েছেন তিনি। আগের দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। শিরোপা নির্ধারণী ম্যাচটি হচ্ছে রিজার্ভ ডে’তে।

আরও পড়ুন - আকাশ পরিষ্কার, বৃষ্টির শঙ্কা নেই, ফাইনালের অপেক্ষায় আইপিএল

প্রকৃতির বাগড়ায় আহমেদাবাদের উইকেট দীর্ঘ সময় ধরে কাভারে ঢাকা ছিল। ক্রিজে ময়েশ্চার থাকতে পারে। এ জন্য শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করা বেশির ভাগ দলেরই জয়ের রেকর্ড রয়েছে।

রবিবার হওয়ার কথা ছিল আইপিএল ফাইনাল। কিন্তু বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ায়নি গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংসের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ। প্রকৃতির বাধায় ফাইনাল ম্যাচ হচ্ছে আজ রিজার্ভ ডে’তে। 

আহমেদাবাদের আবহাওয়া আজ অনেকটাই ভালো। আকাশ বেশ পরিষ্কার। পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নেই। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সোমবার রাতে আহমেদাবাদে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আবহাওয়া অফিস বলছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ।

চেন্নাই একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মঈন আলি, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ ঠিকশানা ও মাথিশা পাথিরানা।

বদলি: শিবম দুবে, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শাইখ রশিদ ও আকাশ সিং।

গুজরাট একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, নুর আহমেদ, মোহিত শর্মা ও মোহাম্মদ শামি।

বদলি: জশ লিটল, ওডিয়ান স্মিথ, কেএস ভারত, শিবম মাভি ও সাই কিশোর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা