× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিছিয়েছে ফাইনাল, স্টেশনে রাত কাটালেন চেন্নাই সমর্থকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৪:৩৭ পিএম

পিছিয়েছে ফাইনাল, স্টেশনে রাত কাটালেন চেন্নাই সমর্থকরা

সবকিছু প্রস্তুত ছিল, অপেক্ষায় ছিল লাখো দর্শকও। তবে বেরসিক বৃষ্টি শেষ পর্যন্ত মাঠে গড়াতে দেয়নি আইপিএল। একদিন পিছিয়ে রিজার্ভ ডে’তে গড়িয়েছে শিরোপা নির্ধারণী মঞ্চ। তবে একদিন পেছানো ফাইনাল কার জন্য সুবিধা আনবে—গুজরাট টাইটান্স নাকি চেন্নাই সুপার কিংসের? সেই প্রশ্নের উত্তর আজ রাতেই মিলবে। যার জন্য অপেক্ষায় চেন্নাইয়ের হাজারও সমর্থকও। যারা নিরুপায় হয়ে রাত কাটিয়েছেন রেল স্টেশনে।

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জড়ো হয়েছিল ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। তবে বৃষ্টিতে ম্যাচটি না হলে হতাশ হয়ে পড়েন ভক্তরা। এরপর দূর-দূরান্ত থেকে আসা চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনির ভক্তরা স্টেশনেই রাত কাটান। যার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। 

অবশ্য ভক্তদের জন্য সুখবর হচ্ছে, রিজার্ভ ডেতে নতুন করে টিকিট কাটার প্রয়োজন পড়বে না। রবিবারের টিকিট দেখালেই প্রবেশ করতে দেওয়া হবে মাঠে। ভারতের একাধিক মিডিয়ায় জানানো হয়েছে এখরব।

আইপিএলের বিধি অনুসারে, ম্যাচটি যদি স্থানীয় সময় রাত ৯টা ৩৫-এর মাঝে মাঠে গড়ায় তাহলে খেলা ২০ ওভারেই হবে। কোনো কারণে খেলা শুরু হতে যদি রাত ১২টা ৬ বেজে যায়, তাহলে ৫ ওভারের কার্টেল ওভারে গড়াবে ম্যাচ। সেটাও যদি না হয় তাহলে খেলা হবে ১ ওভারের, অর্থাৎ সুপার ওভারে নির্ধারণ হবে আইপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন। কিন্তু ১ ওভার খেলার অবস্থাও যদি না থাকে তাহলে কপাল খুলবে টাইটান্সদের। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার কারণে চ্যাম্পিয়ন বনে যাবে গুজরাট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা