× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে না খেলেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে গুজরাট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১০:৪০ এএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১৫:০২ পিএম

ফাইনালে না খেলেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে গুজরাট

আইপিএলের ফাইনাল ততক্ষণে পণ্ড করে দিয়েছে বৃষ্টি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ঠিক সেই সময় ভেসে উঠল একটি ছোট্ট বার্তা, ‘রানার্স-আপ চেন্নাই সুপার কিংস’। এটা যান্ত্রিক গোলযোগ নিশ্চয়, কিন্তু এমন ফল হতেও পারে। গতকালের মতো আজও যদি শিরোপার মঞ্চে বেরসিক বৃষ্টি বাগড়া দেয়, তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাট টাইটান্স।

আসরের বিধি অনুসারে, ম্যাচটি যদি স্থানীয় সময় রাত ৯টা ৩৫-এর মাঝে মাঠে গড়ায় তাহলে খেলা ২০ ওভারেই হবে। কোনো কারণে খেলা শুরু হতে যদি রাত ১২টা ৬ বেজে যায়, তাহলে ৫ ওভারের কার্টেল ওভারে গড়াবে ম্যাচ। সেটাও যদি না হয় তাহলে খেলা হবে ১ ওভারের, অর্থাৎ সুপার ওভারে নির্ধারণ হবে আইপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন। কিন্তু ১ ওভার খেলার অবস্থাও যদি না থাকে তাহলে কপাল খুলবে টাইটান্সদের। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার কারণে চ্যাম্পিয়ন বনে যাবে গুজরাট।

কিন্তু ১ ওভার খেলার অবস্থাও যদি না থাকে তাহলে কপাল খুলবে টাইটান্সদের। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার কারণে চ্যাম্পিয়ন বনে যাবে গুজরাট

সোমবার রাত ৮টায় শুরু হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই বনাম হার্দিক পান্ডিয়ার গুজরাটের ফাইনাল। টস হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। তবে আশঙ্কার বিষয় হলো আজ সন্ধ্যায়ও আহমেদাবাদে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া রিপোর্ট জানাচ্ছে, আজ খুব একটা বৃষ্টির আশঙ্কা নেই। আকাশে মেঘ থাকলেও দিনে ৬ শতাংশ বৃষ্টি হতে পারে। ম্যাচ চলাকালে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৭ শতাংশের মতো বৃষ্টির আশঙ্কা রয়েছে। ততক্ষণে ম্যাচের সিংহভাগ খেলা হয়ে যাবে। সাড়ে ১০টার পর বৃষ্টির আশঙ্কা বেড়ে হবে ১১ শতাংশ। রাতে হয়তো ২০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা