× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রির্জাভ ডে’তে গেল আইপিএলের ফাইনাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ২৩:৩৯ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ২৩:৫৫ পিএম

রির্জাভ ডে’তে গেল আইপিএলের ফাইনাল

অনেক চেষ্টা চললো ম্যাচ শুরুর। কিন্তু বৃষ্টিতে মাঠ যে খেলার জন্য অনুপযুক্ত। তাই নির্ধারিত দিনে হলো না আইপিএলের ফাইনাল। পিছিয়ে গিয়ে রিজার্ভ ডে’তে চলে গেল চেন্নাই-গুজরাটের ফাইনাল ম্যাচ। ১৬ তম আইপিএলের ফাইনাল ম্যাচের রির্জাভ ডে নির্ধারিত ছিল ২৯ মে, সোমবার। সেই রিজার্ভ ডে তে গড়াল আইপিএলের ফাইনাল। 

আহমেদাবাদে রবিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল। কয়েকবার বৃষ্টি থামলেও মাঠ খেলার জন্য উপযুক্ত ছিল না। আম্পায়াররা সময় নিচ্ছিলেন। এই ফাঁকে ফের বৃষ্টি নামে। টসও হলো না। এমনকি শেষমেশ কার্টেল ওভারের জন্যও খেলার সময় বের করা গেল না। বৃষ্টিতে ধুঁয়ে গেল ম্যাচের সময়। বাধ্য হয়ে নিয়ম অনুযায়ী রির্জাভ ডে’তে গেল ফাইনাল। 

সোমবার কোনো কারণে খেলা না হলে আইপিএলের বিধি অনুযায়ী বেশি পয়েন্ট থাকার সুবাদে গুজরাট চ্যাম্পিয়ন হবে।

সোমবার রাত আটটায় খেলা শুরু হবে। টস হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে আশঙ্কার বিষয় হলো সোমবার সন্ধ্যায়ও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া রিপোর্ট তাই জানাচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা