প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৩ ২০:৫৪ পিএম
নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে কদিন আগে শাস্তি পেয়েছিলেন লোকেশ রাহুল। এবার আবারও অক্রিকেটীয় কাণ্ডে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের তারকা ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল এতটাই ট্রলের শিকার হচ্ছেন যে সেই বিতর্ক সামলাতে তার স্ত্রী আথিয়া শেট্টিকে পোস্ট করতে হয়েছে। তা কি কারণে রাহুলের উপর ক্ষেপেছে নেটিজেনরা? কেনই বা তারা রাহুলের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন?
ঘটনার শুরু লন্ডনের একটি স্ট্রিপ ক্লাবের ভিডিও ফাঁস হওয়ার পর। এমনিতে সময়টা মোটেও পক্ষে যাচ্ছে না রাহুলের। চোটে পড়ে আইপিএলের মাঝপথেই ছিটকে গেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। থাকছেন না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। নতুন বউকে নিয়ে স্ট্রিপ ক্লাবের নাচ দেখতে গিয়ে পড়েছেন নেটিজেনদের তোপের মুখে।
আরও পড়ুন: বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা
ভিডিওতে লন্ডনের একটি স্ট্রিপ ক্লাবে এক ব্যক্তিকে দেখা যায়, যাকে দেখতে লোকেশ রাহুলের মত। ভক্ত-সমর্থকরা তাকে রাহুল বলে দাবি করেন। ভিডিও দেখে তাদের দাবি সেখানে উপস্থিত ছিলেন সদ্য বিবাহীতা আথিয়া শেট্টিও। খোলামেলা পোশাকে নারীদের নৃত্য দেখতে যাওয়া নিয়েই ভক্ত-সমর্থকদের প্রশ্ন। রাহুল-আথিয়ার রুচি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
নেটদুনিয়ায় এমন মিশ্র প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন আথিয়া। বলিউড অভিনেত্রী এক পোস্টে জানিয়েছেন, স্ট্রিপ ক্লাবে যাওয়ার বিষয়টি ভুয়ো, ‘সচরাচর নীরব থাকতেই বেশি পছন্দ করি। খুব একটা প্রতিক্রিয়া দেখাই না। তবে কখনও কখনও নিজের হয়ে কথা বলাও দরকার। আমি, রাহুল এবং আমার বন্ধুরা একটি নিয়মিত জায়গায় গিয়েছিলাম, যেখানে সবাই যায়। প্রসঙ্গের বাইরের বিষয় নিয়ে কথা বলা বন্ধ করুন এবং সমালোচনা করার আগে সত্যতা যাচাই করে নিন।’#KLRahul Spotted In Strip Club In UK During His Recovery pic.twitter.com/jMPzhraJqV
— Stroke0Genius???????? (@Stroke0Genius18) May 26, 2023