× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৪:৪৫ পিএম

রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের জয়

লা লিগা শিরোপার ফয়সালা হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের নেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার শঙ্কাও। তবে লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচে আনকোরা দল নামিয়েছিলেন কার্লো আনচেলত্তি। চোটের কারণে ছিলেন না করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়র। তাদের অনুপস্থিতিতে ঝলক দেখিয়েছেন রদ্রিগো।

শনিবার রাতে লিগের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। দুই অর্ধে দুটি গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন রদ্রিগো। ২-১ গোলে ১০ জনের সেভিয়ার বিপক্ষে জিতে রিয়াল। 

আরও পড়ুন: গিলকে দ্রুত ফেরাতে চেন্নাইয়ের সেরা অস্ত্র কে

খেলার তৃতীয় মিনিটেই লিড পেয়েছিল সেভিয়া। তবে ২৯ মিনিটে রদ্রিগো সমতায় ফেরান রিয়ালকে। সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ফের বাড়ে আক্রমণের ধার। যার ফলে ৬৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। এবারও নায়ক রদ্রিগোই। এবারেরটি অবশ্য টনি ক্রুসের সহায়তায়। পরে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের ক্লাবটি।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা হারানো রিয়াল ৩৭ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তাদের শেষ ম্যাচ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা