× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে নিয়েই জুনে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১১:০১ এএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১১:০১ এএম

মেসিকে নিয়েই জুনে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপেই অনেকে শেষ দেখে ফেলেছিলেন মেসির। তবে বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর অবসরের ঘোষণা দেননি মেসি। আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো আর্জেন্টিনার বাইরে সফরে যাচ্ছে মেসির দল। সেখানে তাকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। অবশেষে দূর হয়েছে সেই শঙ্কা। জুনে এশিয়া সফরে আর্জেন্টিনা দলে আছেন মেসি।

আর্জেন্টিনার এবারের এশিয়া সফরের দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া। আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে ‘সকারুজ’দের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১৯ জুন জাকার্তায় প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।

আসন্ন এশিয়া সফর সামনে রেখে ২৭ জনের দল ঘোষণা করেছে লিওনেল স্কালোনি। যেই দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ দলের অনেকে। তবে তাদের বাদ পড়ার কারণ মূলত চোট। আর এই বাদ পড়াদের জায়গায় নতুন ফুটবলারদের সুযোগ করে দিয়েছেন স্কালোনি। ৫ বছর পর ডাক জাতীয় দলে ফিরেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে। ৩৩ বছর পর নাপোলিকে ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন সিমিওনে। যা নজর এড়ায়নি স্কালোনির।

এছাড়া দলে ফিরেছেন অলিম্পিক মার্শেইয়ের লিওনার্দো বালের্দি, লাঁসের ফাকুন্দো মেদিনা ও সেভিয়ার লুকাস ওকাম্পোস। নতুন মুখ নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দোফেনের গোলরক্ষক ওয়ালতার বেনিতেজ। তবে দলে রাখা হয়নি বিশ্বকাপজয়ী দুই ফরোয়ার্ড পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজকে।

এশিয়া সফরের আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ।

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনিয়া।

মাঝমাঠ: লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো।

আক্রমণভাগ: লুকাস ওকাম্পোস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা