× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌসুমে কিছুই পাওয়া হল না রোনালদোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১০:৩৬ এএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১০:৩৬ এএম

মৌসুমে কিছুই পাওয়া হল না রোনালদোর

রোনালদো আল নাসরে পা রাখার আগ পর্যন্ত তিনটি শিরোপার হাতছানি ছিল দলটির সামনে। সুযোগ ছিল ট্রেবল শিরোপা জয়ের। সেই স্বপ্ন নিয়েই রোনালদোকে রেকর্ড টাকায় ভিড়ায় ক্লাবটি। তবে সেই স্বপ্নই এখন বুমেরাং হয়ে ধরা দিয়েছে ক্লাবটির জন্য। কিংস কাপ ও সৌদি সুপার কাপ হারের পর নিভু নিভু করে জ্বলছিল প্রো লিগ জয়ের স্বপ্ন। শনিবার রাতে সেই স্বপ্নও শেষ হয়ে গিয়েছে দলটির। আরও একটি শিরোপাহীন মৌসুম কাটল রোনালদোর। জিততেই হবে এমন ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলের ড্র’য়ে পয়েন্ট ভাগ করেছে দলটি। বিপরীতে আর ফেইহার বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রো লিগ শিরোপা নিশ্চিত করেছে আল ইত্তিহাদ। ফলে মৌসুমে কোনো শিরোপা জেতা হল না রোনালদোর।

রোনালদো আসার পর জানুয়ারিতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় আল নাসর। এরপর এপ্রিলে কিংস কাপের সেমিফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে ছিটকে পড়ে আল নাসর। স্বপ্ন ছিল প্রো লিগ নিয়ে। মার্চ মাসের ৯ তারিখ পর্যন্ত লিগে শীর্ষস্থান ছিল আল নাসরের। এরপর আল ইত্তিহাদের কাছে ১-০ গোলে হেরে পিছিয়ে পরে রোনালদোর দল। এরপরও সুযোগ ছিল রেসে ফিরার শেষ পর্যন্ত আর তা পেরে ওঠেনি আল নাসর।

এদিন শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয় প্রয়োজন ছিল আল নাসরের। বল দখলে রেখে আক্রমণেও উঠছিল দলটি। তবে কাজে আসেনি তা। বিপরীতে পাল্টা আক্রমণে উঠে আল নাসরের সর্বনাশ করে ইত্তিফাকের ইউসুফু নিয়াকেট। এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে ইত্তিফাক। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেইনি আল নাসর। ৫৬ মিনিটে লুইজ গুস্তাভোর গোলে সমতা টানে আল নাসর। এরপর এগিয়ে যাওয়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত হয়ে উঠেনি তা। আর তাতেই শিরোপার স্বপ্ন ফিকে হয়ে যায় দলটির।

এ ম্যাচের পর ২৯ ম্যাচে ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট আল নাসরের। সমান ম্যাচ শেষে ৫ পয়েন্টে এগিয়ে আল ইত্তিহাদ। ফলে শেষ ম্যাচে আল নাসর জিতলেও এই ব্যবধান ঘোচানো সম্ভব নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা