× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্না শোনেননি কোচের কথা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ২৩:২১ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ২৩:২৪ পিএম

স্বপ্না শোনেননি কোচের কথা

মাত্র ২২ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলেছেন সিরাত জাহান স্বপ্না। ফেসবুক স্ট্যাটাসে নিজ ইচ্ছায় বিদায় নিচ্ছেন বলে জানান। বঙ্গমাতা গোল্ডকাপ থেকে তুলে এনে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল কোচ গোলাম রাব্বানী ছোটনের।

আরও পড়ুন : ১৭২৭ কোটিতেও না জিদানের

তিনিও প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন, ব্যক্তিগত কারণে অবসর নিয়েছেন স্বপ্না। কোচ ও টিম ম্যানেজমেন্ট স্বপ্নাকে বোঝালেও সিদ্ধান্ত থেকে সরে আসেননি। কোচ ছোটন মনে করেন, সামনে খেলা না থাকা অবসরের পেছনে অন্যতম বড় কারণ হতে পারে।

গতকাল সকালে নিজের ফেসবুক প্রোফাইল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেন সিরাত জাহান স্বপ্না। বাংলাদেশ নারী দলকে সাফ চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তার। ৪ গোল করে হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

তার বিদায়ের কারণ জানতে কোচ গোলাম রাব্বানী ছোটনের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময় প্রতিদিনের বাংলাদেশকে ছোটন জানান, ছুটি নিয়ে বাড়িতে গিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে অবশ্য কোচের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে কোচের সমর্থন না পেলেও অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন এই স্ট্রাইকার। 

এই নিয়ে ছোটনের ভাষ্য, ‘স্বপ্না ছুটি নিয়ে বাড়িতে গেছেন। ক্যাম্পে ছিলেন, অনুশীলনও করছেন।’ তাহলে কেন অবসর নিলেন? সেই প্রশ্নের উত্তরে ছোটন বলেন, ‘কিসের জন্য সেটা তো জানি না। মনে হয় সামনে খেলাও নেই, লিগ হওয়ার কথা ছিল সেটাও নেই, সে জন্য হয়তো।’

তিনি আরও যোগ করেন, স্বপ্নাকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বলেন, ‘পরশু দিনও (বুধবার) কথা বলেছি, যখন খেলা শুরু হবে তখন একনাগাড়ে খেলা থাকবে। তুমি এখন পিক ফর্মে, সামনে বয়স ২৩-২৪ হবে। তখন ফুল ম্যাচিউরড হবা, তুমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারো না। সে তো বড় হয়েছে, যেটা বোঝে সেটাই আমাদের মানতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানোর জন্য।’

পারিবারিক কোনো সমস্যা কিংবা চাপের মুখে অবসরের সিদ্ধান্ত কি না সেটা কোচ জানেন না। বিষয়টি নিয়ে পুরোটাই অন্ধকারে আছেন তিনি নিজেও, ‘পারিবারিক কোনো সমস্যা ছিল কি না সেটা জানায়নি। আমরা জিজ্ঞাসা করেছি, বিয়েশাদি বা এইরকম কোনো সমস্যা আছে কি না। ও বলেছে, না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা