× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোনিতে আস্থা বিশুকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ২২:৩৬ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ২২:৩৮ পিএম

ধোনিতে আস্থা বিশুকার

কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ভেবে শুরুতে ভুল করেন অনেকে। পরে ভ্রম পাল্টায় চেন্নাই সুপার কিংসের তরুণ পেসার মাথিশা পাথিরানাকে দেখে। বল হাতেও সাফল্য এনে দিচ্ছেন এই তরুণ।

আরও পড়ুন - ডর্টমুন্ডের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন বায়ার্ন

টুর্নামেন্টে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছেন। হয়ে উঠেছেন ধোনির প্রধান হাতিয়ার। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তার নৈপুণ্যেই জয় পায় চেন্নাই। ওই ম্যাচের পর ভারতের হয়ে দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির সঙ্গে দেখা করেছে পাথিরানার পরিবার।

যা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট দিয়ে জানায় চেন্নাই। যেখানে ধোনির সঙ্গে পাথিরানার পরিবারের ছবি শেয়ার করে তারা লেখে, ‘মাথিশাকে নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই, সে সব সময় আমার সঙ্গে থাকে।’ পরিবার ছেড়ে দূরে থাকায় পাথিরানাকে নিয়ে কিছুটা চিন্তিত হলেও ধোনির আস্থায় চিন্তামুক্ত হয়েছে পাথিরানার বোন বিশুকা। ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এখন আমরা নিশ্চিত যে মাথি নিরাপদ হাতে আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা