× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কি কথা তাহার সাথে? তার সাথে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৮:৫২ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১৯:৪২ পিএম

কি কথা তাহার সাথে? তার সাথে!

স্বল্প ওভারের টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে কালেভদ্রে আসে একটি সেঞ্চুরি, সেখানে সবশেষ চার ম্যাচে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমান গিল! শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর ম্যাচে ৬০ বলে ১২৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি, যা নিয়ে প্রশংসা হচ্ছে সর্বমহলেই। গিলের সামনে মুম্বাই বোলারদের অসহায় আত্মসমর্পণ হতে দেখেছেন দলটির মেন্টর ও সাবেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। গিলের বেশ কিছু শটের পর বিস্ময় দেখা গেছে শচীনের চোখেও। ম্যাচ শেষে গিলের সঙ্গে কথা বলতেও দেখা গেছে শচীনকে। তাই নিয়েই এখন মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। জীবনানন্দ দাশের আকাশলীনা কবিতার লাইনের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন কি কথা তাহার সাথে? তার সাথে!

ম্যাচের পর কিংবদন্তি ক্রিকেটারদের থেকে তরুণ ক্রিকেটারের পরামর্শ নেওয়া বিশেষ কিছু নয়; তবে এটি বেশ বিশেষই বলা যায়, কেননা গুঞ্জন আছে শচীনের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে গোপন প্রেম চালিয়ে যাচ্ছেন গিল। ম্যাচটি মাঠে বসে দেখেছেন তিনিও। তাই নিয়েই এখন আলোচনা। নেটিজেনদের মতে হবু জামাই-শ্বশুর আলোচনা এটি। গিলের সঙ্গে টেন্ডুলকারের ছবিটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিম বানিয়ে তাতে জুড়ে দেওয়া হচ্ছে নানা ক্যাপশন। কেউ কেউ লিখেছেন, ‘আত্মীয়তা পাক্কা, কথা দিলাম’, ‘বিশ্বকাপ জিতিয়ে দিয়ো, আত্মীয়তা পাক্কা’, ‘কী পারিবারিক আবহ’ ও ‘এরপর ওর দিকে তাকালে হাত ভেঙে দেব’।

সারাকে জড়িয়ে গিলকে অবশ্য প্রায়শই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যদিও এ ব্যাপারে কখনোই কিছু খোলসা করেননি গিল। সামাজিক যোগাযোগমাধ্যমের এসব গুঞ্জনের খবর যে পৌঁছায় না শচীনের কাছে তেমনটিও হওয়ার কথা নয়। সব মিলিয়ে গিলের সঙ্গে শচীনের আলোচনা তাই বাড়তি কিছুরই ইঙ্গিত দেখছেন নেটিজেনরা। তবে বাস্তবে তেমন কিছু ঘটবে কি না, সে প্রশ্নের উত্তর দেবে সময়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা