× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিতের আক্ষেপ, মুম্বাইয়ে শুভমান ছিলেন না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১১:৪৩ এএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১২:০৮ পিএম

রোহিতের আক্ষেপ, মুম্বাইয়ে শুভমান ছিলেন না

রোহিত শর্মা নিজে রান পাননি, মুম্বাই ইন্ডিয়ান্সও হেরেছে ৬২ রানের বড় ব্যবধানে। আইপিএলের ফাইনাল নিশ্চিতের লড়াইয়েও থেমে গেছে রোহিতের দল। মূলত গুজরাট টাইটান্সের শুভমান গিল ও মোহিত শর্মার কাছে হেরে গেছে আইপিএলের সর্বোচ্চ শিরোপাধারী দলটি। ম্যাচ শেষে শুভমানের প্রশংসায় মেতেছিলেন রোহিত, জানিয়েছেন মুম্বাইয়ের একজন শুভমান থাকলে ফাইনালে তারাই উঠত।

রোহিত বলেন, ‘শুভমান দুর্দান্ত খেলেছে। ও খুব ভালো ছন্দে আছে। আশা করছি ওর ছন্দ বজায় থাকবে।’ রান তাড়ায় সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ক্যামেরন গ্রিনরা রান পেলেও কেউ শুভমানের মতো দায়িত্ব নিয়ে বড় রান করতে পারেননি। সেখানেই আক্ষেপ ঝেড়েছেন মুম্বাই অধিনায়ক, ‘শুভমান শেষ পর্যন্ত ব্যাট করেছে। আমাদের দলে শুভমানের মতো একজনও ছিল না। সে কারণে শেষ পর্যন্ত পারলাম না। না হলে এ উইকেটে রান করা কঠিন ছিল না।’

আরও পড়ুন : ফাইনালে চেন্নাইয়-গুজরাট

শুক্রবার আহমেদাবাদে শুভমান ঝড়ে গুজরাট টাইটান্স সংগ্রহ করে ৩ উইকেটে ২৩৩ রান। শুভমান শেষ পর্যন্ত ৬০ বলে ১২৯ করে আউট হন। জবাবে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাদের ঝোড়ো ব্যাটিংও হার রুখতে পারেনি ‍মুম্বাইয়ের। ১৭১ রানে রোহিতরা থামলে চেন্নাইয়ের পর গুজরাট নিশ্চিত করে শিরোপার মঞ্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা