× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাসেমিরোর হাত ধরে ম্যানইউতে নেইমার!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৩ ২২:২৭ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ২২:৩২ পিএম

কাসেমিরোর হাত ধরে ম্যানইউতে নেইমার!

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের আশায় ২০১৭ সালে রেকর্ড টাকা খরচ করে বার্সা থেকে নেইমারকে প্যারিসে এনেছিল পিএসজি। সময়ের সঙ্গে সঙ্গে ভুল প্রমাণিত হয় পিএসজির নেওয়া সেই সিদ্ধান্ত। প্যারিসে চোট সঙ্গী করেই খেলা চালিয়ে যাচ্ছেন নেইমার। ব্যর্থতায় আবদ্ধ হয়ে আছে পিএসজিও।

আরও পড়ুন : দারুণ বোলিংয়ের পর আফিফদের হার

তাই শোনা যাচ্ছে বন্ধু মেসির মতো আসছে মৌসুমে তাকেও ছাড়তে হবে ক্লাব। পিএসজির সমর্থকরাও নেইমারকে চাচ্ছেন না ক্লাবে। দিচ্ছেন দুয়ো। এই অবস্থায় নেইমারকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাবের আগ্রহের কথা শোনা যায়।

যার মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেডও। রেড ডেভিলদের ডেরায় নেইমারের ফেরার গুঞ্জন নিয়ে কথা বলেছেন দলটির কোচ এরিক টেন হাগও।

নেইমারকে পাওয়ার দৌড়ে শুরুতে নিউক্যাসল ইউনাইটেড ও চেলসির নাম শোনা গেলেও সে তালিকায় নতুন নাম ম্যানইউ। তবে ইতোমধ্যেই নেইমারকে কেনার সামর্থ্য নেই বলে রেস থেকে সরে গেছে নিউক্যাসল।

তবে ফরাসি সংবাদমাধ্যম লেপিকের দেওয়া সবশেষ খবর- নেইমারকে রেড ডেভিলদের ডেরায় ভেড়াতে কাজ করছেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। আর এই বিষয়টি অস্বীকার করেননি টেন হাগও। তবে নিশ্চিত করেও কিছু বলেননি তিনি।

চেলসির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নেইমারকে রেড ডেভিলদের ডেরায় যুক্ত করা নিয়ে টেন হাগ বলেন- ‘যখন আমাদের কাছে কোনো খবর থাকবে, আমরা আপনাদের জানিয়ে দেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা