× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অপেক্ষা বাড়লো অ্যান্ডারসনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৩ ২০:৫৩ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ২১:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অপেক্ষা বাড়লো অ্যান্ডারসনের

যুক্তরাষ্ট্রে থিতু হতে নিউজিল্যান্ড ক্রিকেট দল ছেড়েছিলেন কোরি অ্যান্ডারসন। যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে খেলতে সব যোগ্যতাও পূর্ণ করেছিলেন। কিন্তু আপাতত তার যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে চড়ানোর আশা পূরণ হল না।

বৃহস্পতিবার মোনাঙ্ক প্যাটেলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাতে এপ্রিলে বিশ্বকাপ বাছাই প্লে-অফ খেলা দলের ১৪ জন রয়েছেন অপরিবর্তিত। ১৫তম সদস্য হিসেবে থাকছেন অভিষেক পারাদকার। নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার ভেবেছিলেন হয়ত যুক্তরাষ্ট্রের দলে এবার তিনি থাকবেন।

আরও পড়ুন: ১০ গোলের রোমাঞ্চের পর শিরোপার রেকর্ড বসুন্ধরার

নিউজিল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলার পর ২০১৯ সালের শেষ দিকে অবসরে যান অ্যান্ডারসন। একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ান ঘোষণা পরের বছরের থিতু হন যুক্তরাষ্ট্রের ডালাসে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার ‘যোগ্যতা অর্জন’ করেন অ্যান্ডারসন। তখন থেকেই স্বপ্ন দেখছিলেন যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন। ৩২ তারকার সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা