× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ গোলের রোমাঞ্চের পর শিরোপার রেকর্ড বসুন্ধরার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৭:৫৯ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১৯:৪৬ পিএম

১০ গোলের রোমাঞ্চের পর শিরোপার রেকর্ড বসুন্ধরার

ম্যাচটা জিতলেই শিরোপা নিশ্চিত ছিল বসুন্ধরা কিংসের। বসুন্ধরা সেটা করলোও। শেখ রাসেল ক্রীড়া চক্রের জালে গুণে গুণে জড়াল ৬ গোল। তবে ম্যাচটা মোটেও একচেটিয়া ছিল না। শেখ রাসেলও লড়েছে বুক চিতিয়ে। তবে হারটা এড়াতে পারেনি। তাদের ৬-৪ গোলে হারিয়ে বসুন্ধরা কিংস টানা চতুর্থবারের মতো জিতে নিল লিগ শিরোপা। গড়ে ফেলেছে রেকর্ডও। স্বাধীন বাংলাদেশে ফুটবল লিগের ইতিহাসে টানা চার শিরোপাজয়ের কীর্তি যে নেই আর কারো!

শুক্রবার বসুন্ধরা কিংস নিজেদের মাঠে আতিথ্য দেয় শেখ রাসেলকে। ম্যাচের ৬ষ্ঠ মিনিটের মাথায় গোল করে লিড নেয় বসুন্ধরা কিংস। পরে দুই গোল করে এগিয়ে যায় শেখ রাসেল। ইনজুরি সময়ে দুই গোল করে ৩-২ ব্যবধানে লিড নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫০ ও ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডরি। পরে আরও এক গোল করেন তিনি।  তাতে ৬-২ গোলে এগিয়ে যায় শেখ রাসেল। শেষদিকে দুই গোল করে হারের ব্যবধান কমান কেনেথ ইকেচুকু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা