× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগ করছেন নারী ফুটবল দলের কোচ ছোটন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৬:৪৯ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১৮:৩৭ পিএম

পদত্যাগ করছেন নারী ফুটবল দলের কোচ ছোটন

বাংলাদেশ নারী ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা বয়সভিত্তিক দলে সাফল্য এনে দিতে পেছনে বড় ভূমিকা রেখেছিলেন কোচ গোলাম রাব্বানি ছোটন। তাকে আর নারী ফুটবলের সঙ্গে দেখা যাবে না। বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

চলতি মাসের ৩১ মে পর্যন্ত দায়িত্বে থাকবেন ছোটন। মূলত বিশ্রাম দরকার বলে নারীদের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। আপাতত বিশ্রাম চান এই কোচ। তিনি বলেন, ‘আমার এখন বিশ্রাম দরকার। ৭-৮ বছর অনেক পরিশ্রম হইছে।

নারীদের দায়িত্ব ছেড়ে কোথায় যাচ্ছেন, সেটা অবশ্য নিশ্চিত করেননি। তবে ফুটবলের সঙ্গেই জড়িত থাকবেন, এমন নিশ্চয়তা দিয়েছেন প্রতিদিনের বাংলাদেশকে। এ নিয়ে তিনি বলেন, কিছু দিন বিশ্রাম নেব, তারপর সিদ্ধান্ত নেব। তবে ফুটবলের সঙ্গেই থাকব। ছোট কোনো ক্লাবকে কোচিং করাব। যদি দল পাই আরকি।

তার বদলি কে হবেন, সেটা এখনও জানা যায়নি। তবে গোলাম রাব্বানি ছোটন মনে করেন তার চেয়েও যোগ্য লোক আছেন, এখানে কোচিং করানোর জন্য আমার থেকে আরও যোগ্য লোক আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা