× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিডস থেকে ম‍্যানসিটিতে ফিলিপস

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ২২:৫৫ পিএম

কেলভিন ফিলিপস। ছবি: সংগৃহীত

কেলভিন ফিলিপস। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির তারকা খচিত মিডফিল্ডে যোগ হলো কেলভিন ফিলিপসের নাম। লিডস ইউনাইটেড থেকে ছয় বছরের চুক্তিতে তাকে দলে টেনেছে ম্যানচেস্টারের ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের চ‍্যাম্পিয়নরা সোমবার এক বিবৃতিতে এই তথ‍্য জানিয়েছে।

২৬ বছর বয়সী মিডফিল্ডারের ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, বোনাসসহ চার কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে  ফিলিপসকে দলে টেনেছে সিটি।

লিডসের হয়ে ২৩২ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন ফিলিপস।

সিটির দেওয়া বিবৃতিতে নতুন দলে যোগ দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে ফিলিপস বলেন, পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ২০২২-২৩ আসরের তৃতীয় দিনে মাঠে নামবে সিটি। আগামী ৭ অগাস্ট প্রথম ম্যাচে তারা খেলবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা