× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না রয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১২:১৯ পিএম

ইংল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না রয়

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিন্ন করে যুক্তরাষ্ট্রে পারি জমাচ্ছেন তারকা ব্যাটার জেসন রয়; গতকাল এমন খবর আসার পর এ নিয়ে মুখ খুলেছেন রয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে রয় জানিয়েছেন, তিনি কখনোই ‘ইংল্যান্ড ছেড়ে যাবেন না।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে রয়কে নিয়ে বলা হয়েছিল, আগামী ১৩ জুলাই শুরু যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের প্রথম আসরে লস অ্যাঞ্জেলেস রাইডার্সের সঙ্গে রয় চুক্তি করতে যাচ্ছেন রয়। এরপর তিনি সেখানেই ক্রিকেট চালিয়ে যাবেন। ইংলিশদের হয়ে ওপেনিং আর দেখা যাবে না ৩৩ বছর বয়সী এই ব্যাটারকে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে রয় জানান, তিনি থাকছেন ইংল্যান্ডেই। তবে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশ নিবেন তিনি। আর সে ব্যাপারে ইসিসির সঙ্গে কথাও বলেছেন তিনি।

রয় বলেন, ‘আমি ইংল্যান্ড ছেড়ে যাচ্ছি না, কখনোই যাব না। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার সবচেয়ে গর্বের ব্যাপারই হয়ে থাকবে। আরও অনেক বছর ইংল্যান্ডের হয়ে খেলার আশা করি, এটিই আমার কাছে প্রাধান্য পাবে। মেজর লিগ ক্রিকেট খেলার ব্যাপারে ইসিবির সঙ্গে আমার স্বচ্ছ ও সহায়তাপূর্ণ আলোচনা হয়েছে। এ প্রতিযোগিতায় আমাকে খেলতে দিতে পেরে ইসিবি খুশি, যতক্ষণ না চুক্তির বছরের বাকিটা সময় আমাকে তাদের অর্থ দিতে না হচ্ছে।’

মেজর লিগে খেলার কারণ হিসেবে রয় বলেন, ‘এক সংস্করণে খেলি, কেন্দ্রীয় চুক্তিও নেই। আবার ইংল্যান্ডের সূচির সঙ্গে সাংঘর্ষিক নয় বলে এ প্রতিযোগিতায় খেলার সুযোগটি নিতে চেয়েছি আমি। যত বেশি সম্ভব প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেললে ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে আমারই লাভ। আমার প্রাধান্য ইংল্যান্ড ক্রিকেটেই, বিশেষ করে যখন বিশ্বকাপ আমাদের সামনে। আমার এবং যেকোনো খেলোয়াড়ের জন্যই তার দেশের ক্যাপ পাওয়াটা সবচেয়ে বড় সম্মানের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা