× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগান সিরিজে সাকিবকে মিস করবেন বাশার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৪:১৪ পিএম

আফগান সিরিজে সাকিবকে মিস করবেন বাশার

আয়ারল্যান্ড সফরের শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে পারেননি সাকিব আল হাসান। শঙ্কা ছিল ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলা নিয়েও। সেই শঙ্কায় সত্যি হল। আগামী ১৪ থেকে ১৮ জুন হতে চলা একমাত্র টেস্ট ম্যাচে সাকিবকে পাওয়া যাচ্ছে না, যা নিশ্চিত হয়েছে জাতীয় দলের নির্বাচন হাবিবুল বাশার সুমনের কথায়।

আফগানিস্তান সিরিজে টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিবকে দেখা যাবে কি-না এমন প্রশ্নের জবাবে বাশার জানান, ‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আরকি… এমনকি, সাকিব মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব বাড়বে।’

উইকেট কেমন হবে সেটা নিয়ে খু্ব একটা খোলাসা না করলেও বাশার বলেন, ‘উইকেটটা কেমন হবে সেটা তো বলতে পারব না। আমাদের যে পরিকল্পনা সেটা আমাদের মধ্যেই থাক। সেটা এখানে সবার সামনে বলতে চাই না। তবে আমার মনে হয়, আমরা এখন অনেক আত্মবিশ্বাসী টিম। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সাথে সবশেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। কিন্তু এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিষ্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা