× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদমানের ব্যাটে লড়ছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৩:৩৬ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৩:৪৩ পিএম

সাদমানের ব্যাটে লড়ছে বাংলাদেশ

সিলেটে চার দিনের ম্যাচের তৃতীয় দিনে আগের দিনের ২৬৮ রানের সঙ্গে আরও ৭৭ রান যোগ করে ৩৪৫-এ অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ এ দল। তাতে বাংলাদেশ এ দলের বিপক্ষে সফরকারীদের লিড দাঁড়ায় ১০৮ রান। জবাব দিতে নেমে দারুণ শুরুর পর দলীয় ৩০ রানে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ এ দল। ব্যক্তিগত ১৩ রানে ফিরেন ওপেনার জাকির হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট খরচায় ৫১ রান।

এদিন আগের দিনের ২৮৬ রানের সঙ্গে চার উইকেটে ৭৭ রান জমা করে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে করেছিল ২৩৭ রান।

সিলেটে এদিন সকালের শুরুতেই ক্যারিবিয়দের ফিরিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। স্বাগতিকদের সাবধানী শুরু এনেদেন সাদমান ও জাকির। তবে ১৩ রান করে ফিরে যান জাকির। এরপর সাইফ হাসানকে নিয়ে জুটি গড়তে লড়ছিলেন সাদমান। কিছুটা মন্থর গতিতে ব্যাট চালাচ্ছেন সাদমান। অন্যদিকে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে স্কোরবোর্ডে দ্রুত রান তুলছিলেন সাইফ হাসান। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আকিম জরদানের বলে ব্যক্তিগত ১৮ বলে ১৬ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। 

এই মুহূর্তে নাঈম শেখকে নিয়ে জুটি গড়তে লড়াই চালিয়ে যাচ্ছেন সাদমান।

 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা