× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগের আগে ইতালিয়ান কোপার স্বাদ পেল ইন্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১০:৪১ এএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১০:৪২ এএম

চ্যাম্পিয়নস লিগের আগে ইতালিয়ান কোপার স্বাদ পেল ইন্টার

বুধবার রাতে ইতালিয়ান কোপার ফাইনালে ফিওরেন্তিনার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে নবম শিরোপার স্বাদ নিয়েছে ইন্টার মিলান। রোমের অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে শিরোপা উঁচিয়ে ধরেছে সিমোন ইনজাগির দল। এখন অপেক্ষা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট পরা।

এদিন ইন্টারের শুরুটা হয়েছিল ভয়াবহ। কোনো কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করতে হয় তাদের। নিকোলাস গনসালেসের গোলে শুরুতেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। তবে এর পরপরই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ইন্টার। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে ফিওরেন্তিনাকে। ইন্টারের আক্রমণ বেশ ভালোই সামলাচ্ছিল ফিওরেন্তিনার রক্ষণ। তবে খুব বেশিক্ষণ আটকে রাখা যায়নি মার্টিনেজকে। ২৯ মিনিটে ব্রোজোভিচের বাড়ানো বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান মার্টিনেজ। এরপর ৩৭ মিনিটে নিজের জোড়া গোল আদায় করে ইন্টারকে জয়ের পথে রেখে বিরতিতে যান।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়েও কাজ হয়নি কোনো। গোল পায়নি ইন্টারও। দ্বিতীয়ার্ধে বদলি নেমে জালের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন রোমেলু লুকাকু। ডি বক্সের থেকে তার বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ফিওরেন্তিনা গোলরক্ষক। পাঁচ মিনিট পর গনসালেসের শট ঠেকিয়ে ইন্টারের ত্রাতা গোলরক্ষক। শেষ পর্যন্ত কোনো দল গোল না পেলে ২-১ ব্যবধানের জয়ে শিরোপা উঁচিয়ে ধরে ইন্টার। ইতালিয়ান কাপে এটি তাদের নবম শিরোপা, এবার জিতে দলটি স্পর্শ করল রোমাকে। তাদের চেয়ে বেশি শিরোপা (১৪) আছে কেবল জুভেন্টাসের। অন্যদিকে সবশেষ ২০০১ সালে ইতালিয়ান কাপ জয়ের স্বাদ পেয়েছিল ফিওরেন্তিনা।

এ জয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে বাড়তি অনুপ্রেরণা জোগাবে ইন্টারকে। আগামী ১০ জুন ইস্তাম্বুলে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইনজাগির দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা