প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৩ ২৩:৫৪ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ২৩:৫৮ পিএম
কোনো রকমে প্লে-অফে জায়গা নিশ্চিত করা মুম্বাই ইন্ডিয়ান্স, এলিমিনেটরের বাধা টপকে উঠে গেছে কোয়ালিফাইয়ার রাউন্ডে। হারলেই বাদ এমন ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে ৮১ রানের বিশাল ব্যবধানে। অপেক্ষা আর একটি ম্যাচের। শুক্রবারের ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটানস। ম্যাচে জয়ী দল পাবে ফাইনালের টিকিট। আগামী ২৮ তারিখ আইপিএলের ১৬ তম আসরের ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস।
এ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। ভালো শুরু না পেলেও ক্যামেরুন গ্রীন ও সুর্যকুমারের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুম্বাই। সূর্য ২০ বল থেকে ৩৩ করে ফিরলে গ্রীন ও তাকে অনুসরন করে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪১ রান। এরপর শেষ দিকে তিলক ভার্মার ২৬ ও নেহালের ২৩ রানে ভর করে ৮ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮২ রান জমা করে মুম্বাই।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন নবীন উল হক। ৩ উইকেট নিয়েছেন ইয়াশ ঠাকুর।
জবাবে ভালো শুরু পায়নি লক্ষ্ণৌ। ২৩ রানে দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে হারায় লক্ষ্ণৌ। তবুও মার্কাস স্টোইনিসে স্বপ্ন দেখছিল লক্ষ্ণৌ। সেই স্বপ্ন ভেংগে যায় স্টোইনিস রান আউটে কাটা পড়লে। পরে বাকি ব্যাটাররা কেবল হারের ব্যাবধান টুকুই কমাতে পারত। তবে সেই কাজ টুকুও ঠিকভাবে করে উঠতে পারেনি লক্ষ্ণৌর ব্যাটাররা। স্কোরোর্ডে মাত্র ১০১ রান তুলে গুটিয়ে গেছে ১৬.৩ ওভারে। তাতে ৮১ রানের জয়ে আসরে সপ্তমবারের মতো ফাইনালের পথে মুম্বাই। ম্যাচে মুম্বাই বোলারদের মধ্যে একাই ৫ উইকেট শিকার করেছেন আকাশ মাদুয়াল।